২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় আগুন লেগে বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 01:19 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

মঙ্গলবার পঞ্চবটি বিসিক শিল্পনগরীর এম এস ডাইং ফ্যাক্টরির এ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত তিন জন।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সকাল ১০টার দিকে পঞ্চবটি বিসিক শিল্পনগরীর এম এস ডাইং ফ্যাক্টরির বয়লারে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় শ্রমিকরা।এসময় অন্তত তিন জন আহত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে ডাইং কারখানার বেশ কিছু কাপড় পুড়ে গেছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মমতাজউদ্দিন আহম্মেদ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।