২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১১

বরগুনা সদর উপজেলায় একটি একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 06:27 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

বরগুনা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন সাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে বালিয়াতলী ইউনিয়নের মিলন-লাকুরতলায় বরগুনা থেকে নিশানবাড়িয়াগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে বাসের ১১ যাত্রী হন।

এরা হলেন- নিপেন বাড়ৈ ( ৪৫), জাকির হোসেন (৩০), সারমিন আক্তার (২০), সানজিদা আক্তার (২৫), বাবুল হোসেন (৩০), সেতারা বেগম (৪৫), সাহনাজ আক্তার (২৫), হাবিবা বেগম (১৮), সবুজ ( ১২), রাকিব (৭) ও আইউব আলী (৪০)।

নিপেন বাড়ৈকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মুজিবুর রহমান জানান, তারা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে বরগুনা হাসপাতালে নিয়েছেন।