চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার
২০ দলের হরতালের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম আনসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিউল ইসলাম আনসারী (৩০) কুমিরা এলাকার আব্দুল মালেকের ছেলে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে আগের একাধিক মামলার আসামি। কেন সে ওই এলাকায় গিয়েছিল বা হরতালে কোনো নাশকতার পরিকল্পনা করছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
