গাজীপুরে সুতা কারখানার গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরে একটি সুতা কারখানার গুদামে আগুন লেগে তুলা ও সুতা পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, কারখানাটিতে তুলা থেকে সুতা তৈরি করা হয়। দুপুর ১২টার দিকে কারখানার গুদামে আগুন লাগে। মুহূর্তে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভায়।
আগুনে তুলা, সুতা ও ফেব্রিক্স পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
