হাইমচর উপজেলায় নতুন চেয়ারম্যান নূর হোসেন
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নূর হোসেন পাটওয়ারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ২৯ হাজার ৭৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত মোখলেছুর রহমান পেয়েছেন ৫ হাজার ২৫৮ ভোট।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মঙ্গলবার রাতে ফল ঘোষণা করেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৬৯ হাজার ৭৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম দফায় ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণের আগের দিন সীমানা সংক্রান্ত বিরোধে হাই কোর্টের আদেশে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে হাই কোর্টের আদেশে ৭ সেপ্টেম্বর ২য় দফায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ হলেও বন্যার কারণে স্থগিত করে নির্বাচন কমিশন।
৩য় দফায় ২০ নভেম্বর ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ করা হলেও হরতালের কারণে পিছিয়ে যায়।
