২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচর উপজেলা নির্বাচন: দুই প্রার্থীর বর্জন

অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছেন দুই চেয়ারম্যান পদপ্রার্থী।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 05:38 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে এ ঘোষণা দেন আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া ও বিএনপি সমর্থিত প্রার্থী মোখলেছুর রহমান।

মোখলেছুর রহমান বলেন, উপজেলার ৩১টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নূর হোসেন পাটওয়ারীর সমর্থকরা।

শাহজাহান মিয়া বলেন, নির্বাচনে চরম অনিয়ম হয়েছে। প্রতিটি কেন্দ্র দখল করে নূর হোসেন পাটওয়ারীর কর্মীরা জাল ভোট  দিচ্ছে।

এ সব অনিয়মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু জন রয়েছেন।