২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত যাওয়া হলো না মোহাম্মদ আলির

বেনাপোলে ভারতগামী এক বৃদ্ধ যাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 03:50 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার সকালে বেনাপোল পৌঁছে সোহাগ পরিবহনের কাউন্টারে শৌচাগারে যান মোহাম্মদ আলি (৬৭) নামের ওই পাসপোর্টযাত্রী।

পরে সেখান থেকে তাকে অচেতন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আলি চট্টগ্রামের কর্ণফুলী থানার মোহনবাজারের নদবন্দ গ্রামের প্রয়াত করম আলির ছেলে।

সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, ওই পাসপোর্ট যাত্রী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পৌঁছার পর বাস থেকে নেমে শৌচাগারে যান।

পরে টয়লেট থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ‘রজনী ক্লিনিকে’ নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।