চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পুড়েছে বসতঘর ও দোকান
চট্টগ্রামের খুলশী থানার জাকির হোসেন সড়কে আগুনে চারটি বসত ঘর ও তিনটি দোকান পুড়ে গেছে।
ফাইল ছবি
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে চারটি বসত ঘর ও তিনটি সেমি পাকা দোকান পুড়ে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানগুলোর মধ্যে একটি বেতের আসবাবপত্রের এবং বাকি দুইটি চায়ের।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইয়াহিয়া জানান, দোকান ও ঘরগুলো একই পরিবারের তিন ভাই আবু তাহের, আবু কাশেম ও আবু বকরের।
তিনি বলেন, “দুই ইউনিটের পাঁচটি গাড়ি নিয়ে দমকল কর্মীরা বিকাল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হননি।”
