২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসচাপায় কলেজছাত্রী নিহত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 04:40 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

বুধবার উপজেলার হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী আক্তার (১৭) রত্মা আমীন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং উপজেলার ভরপাশা গ্রামের নূরু মীরের মেয়ে।

বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, রিকশায় করে কলেজে যাচ্ছিলেন সাথী আক্তার। পথে একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে সাথী সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে গেছে বলে জানান তিনি।