২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বুধবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা বুধবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 12:43 AM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত এ ইউনিট এবং বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৮ ডিসেম্বর সি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে ১১ টায় শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর তিনটি ইউনিটের মোট ১৭টি বিভাগের ৯১০টি আসনের জন্য লড়বে ৫১ হাজার একশ ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা হলে প্রবেশের সময় এইচএসসি পরীক্ষার ছবি সম্বলিত মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করতে হবে।

এছাড়া প্রত্যেক পরীক্ষার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবির (রঙ্গিন) পেছনে নাম ও প্রদত্ত পরীক্ষার রোল নম্বর এবং ইউনিটের নাম লিখে আনতে হবে। এই দুই কপি ছবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র  হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রক্টর মো. আইনুল হক।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd এ পাওয়া যাচ্ছে।