বাড়িঘরে অগ্নিসংযোগ: পাহাড়ে অবরোধ কর্মসূচি
রাঙামাটিতে পাহাড়িদের বসতবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে লাগাতার অবরোধের ডাকা দেওয়া হয়েছে।
ফাইল ছবি
বিবৃতিতে বলা হয়, একই দাবিতে ননানিয়ারচর সদরে বুধবার ঘিলাছড়ি থেকে খামারপাড়া ও নানিয়াচর সদরে মানববন্ধন, ১৮ ডিসেম্বর ঘিলাছড়ি, কুদুকছড়ি ও বেতছড়িতে বিক্ষোভ সমাবেশ এবং ১৯ ডিসেম্বর নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করা হবে।
এছাড়া হামলাকারীদের যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বয়কট এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ ও বয়কট কর্মসূচি অব্যাহত রাখা হবে বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে দাবি করা হয়, মঙ্গলবার নানিয়াচর উপজেলায় বগাছড়ির তিনটি পাহাড়ি গ্রামে হামলা চালিয়ে পুনর্বাসিত বাঙালিরা ৫০টি বাড়ি ও ৭টি দোকান পুড়িয়ে দেয়।
এছাড়া তারা করুণা বৌদ্ধ বিহারে ঢুকে শ্রীমৎ ওগাসা ভিক্ষুকে মারধর করে ও ৪টি বুদ্ধমূর্তি লুট করে নিয়ে যায়।
