২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী ডায়াবেটিক সমিতির মহাসচিব বহিষ্কার

অর্থ আত্নসাতসহ বিভিন্ন অভিযোগে নরসিংদী ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের মহাসচিব আব্দুস সালাম মিয়াকে বহিষ্কার করে সদস্যপদ বাতিল করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 08:20 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাকক্ষে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে সভায় মহাসচিব আব্দুস সালাম মিয়া উপস্থিত ছিলেন না।

নরসিংদী ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ সভায় সমিতির মহাসচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ ৭৯টি অভিযোগ উপস্থাপন করা হয়। এরই প্রেক্ষিতে মহাসচিবকে বহিষ্কার ও তার আজীবন সদস্য পদ বাতিল করা হয়।

সভায় সমিতির বর্তমান কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে বলে হাসপাতাল পরিচালনার জন্য সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী।

সাধারণ সভায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও সিভিল সার্জন পুতুল রানী রায়সহ সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।  

আব্দুস সালাম মিয়ার সঙ্গে কথা বলতে তাকে মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি।