২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় পুলিশের গুলিতে দুজন আহত

রাজধানীর বাড্ডায় পুলিশের গুলিতে দুই জন আহত হয়েছেন, যারা সন্ত্রাসী বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 09:17 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

গুলিবিদ্ধ রবিন (১৯) ও বাচ্চুকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকালে বাড্ডার ডিআইটি প্রকল্পের একটি বাড়িতে এ ঘটনায়  আগ্নেয়াস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বাড্ডা থানার ওসি এম এ জলিল জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল সাড়ে ৫টার দিকে বাড্ডায় ডিআইটি প্রজেক্টের একটি বাড়িতে কয়েকজন সন্ত্রাসী চাঁদা নিতে গেছে বলে খবর আসে। পুলিশ তখন সেখানকার ১০ নম্বর সড়কের ওই বাড়িতে অভিযানে যায়।

“এ সময় সন্ত্রাসীরা ছয় তলার বাড়ির পঞ্চম তলা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে রবিন ও বাচ্চুর পায়ে দুটি গুলি লাগে।”

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তাররা চিহ্নিত চাঁদাবাজ জানিয়ে ওসি জলিল বলেন, তাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার সময় পুলিশের দুই সদস্যও আহত হন বলে জানান তিনি।