২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় জেএসসির খাতা উদ্ধার: তদন্তে কমিটি

যশোরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার অব্যবহৃত চার হাজারের বেশি খাতা উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 03:56 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন জানান, খাতা উদ্ধারের ঘটনা তদন্তে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবু দাউদকে প্রধান করে বুধবার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

"কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

যশোরের শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে জেএসসি পরীক্ষায় অব্যবহৃত চার হাজার ২৯৫টি খাতা বোর্ডে ফেরত না দিয়ে কেন্দ্র সচিব নিজ হেফাজতে রেখেছিলেন।

শার্শার ইউএনও এটিএম শরিফুল আলমের নির্দেশে ২ ডিসেম্বর ওই বিদ্যালয় কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের হেফাজতে থাকা বিদ্যালয়ের একটি কক্ষ থেকে খাতাগুলো উদ্ধার করেন সহকারী ভুমি কমিশনার আরিফউজ্জামান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।