শীতার্তদের জন্য সোয়া লাখ কম্বল
শীতার্তদের সহায়তার জন্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সোয়া লাখ কম্বল দিয়েছে বাংলাদেশের বেসরকারি দুটি ব্যাংক।
বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ অনুদান হস্তান্তর করেন ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আহমেদ এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যার নজরুল ইসলাম মজুমদার।
এরমধ্যে ডাচবাংলা দিয়েছে ১ লাখ কম্বল এবং এক্সিম ব্যাংক দিয়েছে ২৫ হাজার কম্বল।
অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ব্যাংক দুটি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
