২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর জেলা ছাত্রলীগে নতুন নেতৃত্ব

রংপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 09:47 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

মঙ্গলবার রাতে কেন্দ্র থেকে ঘোষিত ১২১ সদস্যের কমিটির তালিকা রংপুরে নেতাদের হাতে পৌঁছার পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত কমিটিতে জেলার সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনিকে সভাপতি এবং কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া জেলা কমিটির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ফকরুল হাসান লিউকে করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক। 

সোমবার রংপুর টাউন হলে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে নেতার নাম প্রস্তাব করা হয়। সিদ্ধান্ত না দিয়ে রাতেই ঢাকা ফিরে যান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ফকরুল হাসান লিউ কমিটির তালিকা হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।