সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেতুর রেলিং ভেঙে একটি ট্রাক করতোয়া নদীতে পড়ে একজন নিহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, ঠাকুরগাঁও থেকে যাশোরগামী আলুবোঝাই একটি ট্রাক কালিতলায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে করতোয়া নদীতে পড়ে যায়।
এ সময় ট্রাকের চালক ও সহকারী বেঁচে গেলেও ট্রাকে আলু রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত দবির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
