কাপাসিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাপাসিয়া থানার এসআই মঞ্জুর দোহা জানান, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরে কীর্তনীয়া গ্রামের ভূইয়ার টেক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
"তিনি রোববার রাতে বাড়ি ফিরেননি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সোমবার সকালে স্থানীয়রা ওই এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।"
এসআই আরো জানান, ওই ব্যক্তির শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
