দালালমুক্ত সুপ্রিম কোর্ট গড়ার ডাক আইনজীবী সমিতির
উচ্চ আদালতকে দালাল-তদ্বিরবাজ ও দুর্নীতিবাজমুক্ত করার ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, নিম্ন আদালতে সদস্যভুক্ত না হলে কাউকে হাই কোর্টে জ্যেষ্ঠ আইনজীবীর চেম্বারে বা আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। নিম্ন আদালতের সদস্যরাই হাই কোর্টের আইনজীবীদের সঙ্গে শিক্ষানবিশ হিসাবে কাজ করতে পারবেন।
“এলএলবি ডিগ্রি থাকুক না থাকুক, কেউ শিক্ষানবিশ হিসাবে অন্তর্ভুক্ত না হয়ে কেউ হাই কোর্টে এসে মামলায় সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকনও উপস্থিত ছিলেন।
