চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ট্রলি সংঘর্ষ, নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার সহকারী আহত হয়েছেন।
আহত ট্রলি সহকারী জুলমত আলীকে প্রাথমিক চিকিসা দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, বরেন্দ্র এলাকা থেকে ধানভর্তি ট্রলিটি কানসাট যাচ্ছিল।
সকাল পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মাষ্টার পাড়া সরকারের মোড় এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রলি চালক আজিজুল নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে।
শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর পাঠিয়েছে।
