ফেনী প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন
ফেনী প্রেস ক্লাবের কার্যকরী পরিষদে নুরুল করিম মজুমদার সভাপতি ও জমির বেগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ভোটগ্রহণ শেষে বিকালে প্রেস ক্লাব মিলনায়তনে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনোয়ারুল করিম ফারুক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আরও জয়লাভ করেন সহ-সভাপতি-কামাল উদ্দিন ভূঞা, সহকারী সাধারণ সম্পাদক- নাজমুল হক শামীম, কোষাধ্যক্ষ-এমএইচ আজাদ মালদার, দপ্তর ও প্রচার সম্পাদক-মাঈনুল ইসলাম রাসেল, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-নজরুল ইসলাম রঞ্জু।
নির্বাচিত সদস্যরা হলেন মীর হোসেন মীরু, আবু তাহের, একেএম আবদুর রহিম, বখতেয়ার ইসলাম মুন্না ও শওকত মাহমুদ।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন জেলা তথ্য কর্মকর্তা মো. নাছির উদ্দিন ও ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি ডিএম একরামুল হক।
