২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাসের ধাক্কায় যুবক নিহত

সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন, আহত হন ওই অটোরিকশার চালক।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 08:09 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম খান (২৭) মাদারীপুর জেলার সদর উপজেলার বনগ্রাম এলাকার নূর উদ্দিন খানের ছেলে। সালাম ধামরাইয়ের ইসলামপুরে ভাড়া বাড়িতে থেকে শপিং ব্যাগের ব্যবসা করতেন।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, সালাম দুপুরে অটোরিকশায় করে শপিং ব্যাগ সরবরাহের জন্য নবীনগর যাচ্ছিলেন।

নয়ারহাট এলাকায় ভিলেজ লাইন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে সালাম মাটিতে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

আহত অটোরিকশা চালক আলাউদ্দিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চালকসহ বাসটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।