সান্ত্বনা দিতে প্রয়াত জগলুলের বাসায় স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুর জন্য দায়ী বাস চালককে খুঁজে বের করে শাস্তির আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ফাইল ছবি
দুর্ঘটনার পরপরই আহত সাংবাদিক জগলুলকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে পান্থপথ মোড়ের মোহনা ক্লিনিক বন্ধ করে দেওয়া এবং একটি কমিটি গঠনের কথা প্রয়াতের পরিবারকে জানান স্বাস্থ্যমন্ত্রী
জগলুল তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম প্রয়াত এই সাংবাদিকের স্ত্রী তানিজ চৌধুরী এবং ছেলে নাভিদ আহমেদ চৌধুরীসহ পরিবারের সদস্যদের স্বান্তনা দেন।
পরে গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারপতি কাজী গোলাম রসুলকে দেখতে যান।
মন্ত্রী সাবেক এই বিচারপতির চিকিৎসার খোঁজখবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন।
