২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় নিজ ঘর থেকে এক মানসিক প্রতিবন্ধী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 06:19 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা ও দুই ভাইকে আটক করা হয়েছে বলে পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ জানিয়েছেন।  

বুধবার দুপুরে পটিয়া উপজেলায় জিরি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে  লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. এমরান হোসেন ওরফে এরফান (২৪) প্রবাসী এয়ার মোহাম্মদের ছেলে।

ওসি রেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরের মেঝেতে কণ্ঠনালী কাটা অবস্থায় এমরানের লাশ পড়ে ছিল।

“পরিবারের সদস্যরা এমরান আত্মহত্যা করেছে বলে দাবি করলেও বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে।”