২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফের ‘মানবপাচারকারী দালাল’ গ্রেপ্তার

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচারকারীদের দালাল অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে।  

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 09:43 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

পুলিশ জানায়, সোমবার বিকালে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের সাবরাং এলাকা থেকে মো. বেলাল উদ্দিনকে (২২) গ্রেপ্তার করা হয়।    

বেলাল সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার বাসিন্দা ও দেড় ডজন মানবপাচার মামলার পলাতক আসামি ধলু হোসেনের ছেলে।

টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সরোজ রতন আচার্য্য জানান, গোপন সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে চেয়ারম্যানের টেক এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কবির হোসেন জানান, শীর্ষ মানবপাচার দালাল বেলালকে মঙ্গলবার কক্সবাজার বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।