পুলিশের উপর ডাকাতদের বোমা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা পুলিশের উপর বোমা হামলা চালিয়েছে।
ওসি বলেন, রোববার রাত ২টায় ১০/১২ জনের একটি দল সুবলপুর গ্রামে ডাকাতির চেষ্টা করে। গ্রামে ডাকাত ঢুকেছে জানাজানি হলে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গ্রামে ঢুকলে ডাকাতরা তাদের লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়ে।
“তবে এ সময় ডাকাত দলের কোনো সদস্যকে আটক করা যায়নি।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ব্যাপারে সোমবার সকালে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে বলে জানান ওসি।
