২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচারের অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি থেকে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 01:34 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, রোববার রাতে উপজেলার দেলুয়াকান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, ওই গ্রামের আব্দুর রশীদ ভূইয়ার ছেলে আবু বক্কার (৩৫) ও আবুল কালাম (৩০)।

ওসি বলেন, "এ দুই ভাই চাকরি দেওয়ার লোভ দেখিয়ে সাগরপথে ট্রলারে করে মালয়েশিয়ায় মানবপাচার করতো। মানব পাচারের অভিযোগে দায়ের একটি মামলার এজাহারভুক্ত আসামিও তারা।"