২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবহানের পক্ষে, জব্বারের বিপক্ষে যুক্তি উপস্থাপন শেষ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন তার আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 01:12 AM

Updated : 22 Aug 2022, 08:00 PM

পাশাপাশি সাবেক জাতীয় পার্টি নেতা পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধেও প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।

রোববার আব্দুল জব্বারের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সুবহানের পক্ষে আইনি যুক্তি উপস্থাপন শেষ করেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী।

আগামী ৩ ডিসেম্বর প্রসিকিউশন পাল্টা আইনি যুক্তি উপস্থাপন করবে। প্রসিকিউশনের পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হলে এ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হতে পারে।

অন্যদিকে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আব্দুল জব্বারের  বিরুদ্ধে মামলার আইনি দিকগুলো নিয়ে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর তাপস কান্তি বল।

সোমবার এ মামলায় পলাতক আসামি জব্বারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান যুক্তি উপস্থাপন শুরু করবেন।

এর আগে গত ২৫ নভেম্বর থেকে আসামির বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের বিষয়ে সাক্ষীদের দেয়া সাক্ষ্য ও অন্যান্য তথ্যপ্রমাণ নিয়ে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম।  

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগে পিরোজপুরের মঠবাড়িায়র সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা জব্বারের বিরুদ্ধে গত ১৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। ৭ সেপ্টেম্বর সূচনা বক্তব্য উপস্থাপনশেষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।