কোচিং সেন্টারে লরি, শিক্ষক নিহত
পাবনার সাঁথিয়ায় একটি কোচিং সেন্টারে ট্রাক উঠে পড়লে চাপা পড়ে এক শিক্ষক নিহত হয়েছেন, আহত হয় পাঁচ শিক্ষার্থী।
রোববার সন্ধ্যায় উপজেলা তলাটে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত শিক্ষকের নাম জানাতে পারেনি পুলিশ। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার এসআই তৌফিকুল হাসান ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই কোচিং সেন্টারের একটি কক্ষে ছাত্রদের পাঠদান করছিলেন ওই শিক্ষক। এ সময় একটি তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ওই কোচিং সেন্টারে উঠে যায়।
এতে ঘটনাস্থলেই সেখানকার এক শিক্ষক মারা যান এবং পাঁচ শিশু শিক্ষার্থী মারাত্মক আহত হয়।
সাথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সংবাদ পাওয়ার পরপরই আমাদের এসআই তৌফিক ঘটনাস্থল পৌঁছেছেন।”
