২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সিগারেটের আগুনে' পুড়ল ঝুটের তিন গুদাম

সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 11:07 AM

Updated : 22 Aug 2022, 07:59 PM

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, রোববার ভোর ৪টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় শফিকুল ইসলামের মালিকানাধীন ওই টিনশেড গুদামে আগুন লাগে।

খবর পেয়ে কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অপূর্ব বল বলেন, “সিগারেটের আগুন থেকে ওই ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।”

তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।