২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলক্রসিংয়ে ট্রাক বিকল, ট্রেন বন্ধ ১ ঘণ্টা

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি রেলক্রসিংয়ে পাথর বোঝাই একটি ট্রাক বিকল হওয়ায় রোববার সকালে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 10:30 AM

Updated : 22 Aug 2022, 07:59 PM

ফেনী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদি রেলক্রসিংয়ে উঠে ট্রাকটি বিকল হয়ে যায়।

ফলে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ক্রেন এনে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে সকাল সোয়া ১০টার কিছু পরে রেল লাইন আবার সচল হয় বলে এই রেল কর্মকর্তা জানান।