২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাই কেকের প্যাকেটে ইয়াবা, ১ ব্যক্তি আটক

ড্রাই কেকের প্যাকেটের ভেতরে ইয়াবা পাচারের সময় তিন হাজার ইয়াবাসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

চট্টগ্রামের ডিটি রোডের হাক্কানি পেট্রোল পাম্প এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৩৬) যশোরের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।

পাহাড়তলী থানার এসআই মঞ্জুর হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাশেদ ড্রাই কেকের প্যাকেটের ভেতরে করে ইয়াবাগুলো বহন করছিল। কাগজের কার্টনের ভেতরে ইয়াবাগুলো রেখে ওপরে কেকের প্যাকেট রাখা হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি চালিত অটো রিকাশায় তল্লাশি করে রাশেদকে গ্রেপ্তার করা হয়।

এসআই মঞ্জুর বলেন, “জিজ্ঞাসাবাদে রাশেদ পুলিশকে জানায় ইয়াবাগুলো সে কক্সবাজার থেকে চট্টগ্রাম এনেছিল এবং চট্টগ্রাম থেকে যশোর নিয়ে যাওয়ার কথা ছিল।”