২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৩৯ হাজার ‘অনাগ্রা’ ট্যাবলেট জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৯ হাজার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ’অনাগ্রা’ জব্দ করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2014, 10:05 PM

Updated : 22 Aug 2022, 07:56 PM

রোববার সন্ধ্যায় বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

খুলনা ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পুটখালি কোম্পানি কমান্ডার সুবেদার সামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুটখালী দিয়ে ভারত থেকে পণ্য পাচারকারীরা বাংলাদেশে প্রবেশ করে।

এ সময় বিজিবির টহলদলের ধাওয়া খেয়ে তারা কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।  পরে ব্যাগগুলোতে তল্লাশি চালিয়ে ৩৯ হাজার ভারতীয় অনাগ্রা ট্যাবলেট পাওয়া যায়।

এ নিয়ে রাতে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান  ওই বিজিবি কর্মকর্তা।