২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে আ. লীগ নেতা হত্যা: আটক ১

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগ  নেতা মোল্লা ওলিয়ার রহমান  হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2014, 08:18 PM

Updated : 22 Aug 2022, 07:56 PM

অভয়নগর থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ জানান, রোববার দুপুরে উপজেলার সরখোলা গ্রাম থেকে ইউনুস আলীকে(৩২) আটক করা হয়।

ইউনুসের বিরুদ্ধে চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে  বলে জানান তিনি।

রোববার সকাল ৭টার দিকে উপজেলা সদরের গুয়াখোলা প্রফেসর পাড়া মসজিদের কাছে দুর্বৃত্তরা ওলিয়ারের ওপর গুলি চালায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওলিয়ার রহমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর ছিলেন।

সন্ধ্যায় উপজেলার সিরাজকাঠী গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে দুপুরে নওয়াপাড়া পৌরসভার সামনে ও বিকালে নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।