২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 04:08 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনায় নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কান্দুরা গ্রামের অনু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২৬) ও হবিগঞ্জের মাধবপুর সদরের মুনছব আলীর ছেলে মহসিন মিয়া (৪২)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুর রহমান জানান, মহাসড়কে মাধবপুরের শাহপুর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুই অটোরিকশা যাত্রী নিহত হন।