২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে উদ্ধার যুবকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেল লাইনের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 01:25 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

কালীগঞ্জ থানার এসআই মো. সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মৃত্যু হয়।  

আগের দিন সোমবার বিকেল ৩টার দিকে বালিগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবককে হাসপাতালে নেয় স্থানীয়রা।

স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুবকের নাকে রক্তের দাগ দেখা গেলেও শরীরে মারাত্মক কোনো জখমের চিহ্ন ছিল না।”

পুলিশের ধারণা, সে হয় ট্রেন থেকে পড়ে যায়, নয়তো ছিনতাইকারীরা তাকে ট্রেন থেকে ফেলে দেয়। পরে রেললাইনের পাশ থেকে উদ্ধার করে এলাকাবাসী তাকে হাসপাতালে পাঠায়।

ওই যুবকের পরনে ছাই রংয়ের টি শার্ট ও চেক লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।