২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদ ফুডের কর্ণধারের মৃত্যু

আহমদ ফুড প্রোডাক্টস এর কর্ণধার মোহাম্মদ আহমদ (৬৯) সোমবার রাতে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 01:07 AM

Updated : 22 Aug 2022, 07:54 PM

তিনি বেশ কয়েকদিন ধরে কিডনি, ডায়াবেটিস, হৃদরোগে ভুগছিলেন।

মোহাম্মদ আহমদের মেয়ে নাফিস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যার দিকে মিরপুরের ডিওএইচএসের বাসায় তিনি অসুস্থবোধ করেন। তখন তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে আহমদের মৃত্যু হয়।

দুই ছেলে, এক মেয়ের জনক ছিলেন আহমদ।

তার ছেলে মিনহাজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবার একক প্রচেষ্টায় ১৯৮৩ সালে গড়ে তোলা প্রতিষ্ঠানটি দেশীয় এবং আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে।

জ্যাম, জেলি, সস, আচারসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে এই প্রতিষ্ঠান।

স্ত্রী এবং এক ছেলে দেশের বাইরে থাকায় জানাজা এবং দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মিনহাজ।