২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাস চাপায় শিশু নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাস চাপায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 09:32 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার বিকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের বলাখাল বাজারে এ দুর্ঘটনায় নিহত নওশীন (৬) হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবুল হাসিমের মেয়ে।

হাজীগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, বলাখাল বাজারের পশ্চিম পাশের বকাউল বাড়িতে খালার বাসায় বেড়াতে আসে নওশীন। বিকালে খালুর সঙ্গে সে বাজারে যায়।

সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় বোগদাদ পরিবহনের দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।