২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ অতিরিক্ত ও ১৭ যুগ্মসচিব পদে রদবদল

প্রশাসনে দুইজন অতিরিক্ত সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালকসহ ১৭ যুগ্মসচিব পদে রদবদল করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 07:22 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম শওকত আলীকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদকে বগুড়া আরডিএ’র মহাপরিচালক করা হয়েছে।

যুগ্মসচিব রদবদল

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মো. আখতার আলী সরকারকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক এবং ওএসডি যুগ্মসচিব ডি এম গোলাম ফারুককে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক পদে বদলি করা হয়েছে।

ওএসডি যুগ্মসচিব মো. হুমায়ুর কবিরকে এনটিআরসিএ-এর সদস্য, জীবন বীমা কর্পোরেশনের জিএম আবু সাহেল সালাহ উদ্দিন মাহমুদকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (আইডিবি) এর পরিচালক, ওএসডি যুগ্মসচিব আসাদুজ্জামানকে বাংলাদেশ টেক্সাইল মিল কর্পোরেশনের পরিচালক পদে বদলি করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ইমদাদুল হককে ফ্যাশন ডিজাইন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, ওএসডি যুগ্মসচিব সোলতাল আহমেদকে এনটিআরসিএ এর সদস্য করা হয়েছে।

বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড মহাপরিচালক সাইয়েদুর রহমানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান আফরোজা মোয়াজ্জেমকে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

রংপুর বিভাগের স্থানীয় সরকার পরিচালক বেগম মিনু শীলকে রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার পদে বদলি করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আক্তারুজ্জামান মো. মোস্তফা কামালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিলকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জি এম মনসুর রহমানকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।

পর্যটন বোর্ডের পরিচালক প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক প্রশান্ত কুমার দাসকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনু বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার নারায়ণ চন্দ্র বর্মাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এনটিআরসিএর সদস্য বেগম সামেনা বেগমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।