২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের বিরুদ্ধে বাবার মামলা

চুয়াডাঙ্গা শহরের এক ব্যক্তির দায়ের করা চুরির মামলায় ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।   

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 05:36 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার দুপুরে চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম আদালতে শাহাবুদ্দিনের (২৮) বিরুদ্ধে মামলাটি করেন তার বাবা পলাশ পাড়ার আরজ মোহাম্মদ (৮২)।

বিচারক এবিএম মাহমুদুল হক মামলা আমলে নিয়ে আসামি শাহবুদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ নভেম্বর রাতে আরজের ঘরে ঢুকে বাক্সে রাখা ৯০ হাজার টাকা মূল্যের দুই ভরি সোনার অলঙ্কার চুরি করেন তার ছেলে শাহবুদ্দিন।  

বাদী তার ছেলে মাদকাসক্ত বলেও অভিযোগ করেন।