২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওড়-জলাভূমি উন্নয়ন বোর্ড আইনে নীতিগত অনুমোদন

হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ডকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংযুক্ত অধিদপ্তর হিসাবে কাজ করার সুযোগ দিতে একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 05:06 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড ২০১৪’ এই অনুমোদন পায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড নামে একটি প্রতিষ্ঠান বর্তমানে রয়েছে। এটা নির্বাহী আদেশে গঠন করা হয়েছিল। কিন্তু এর আইনি এখতিয়ার স্পষ্ট ছিল না।

“হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ডকে পানি সম্পদ মন্ত্রণালয় বিধিবদ্ধ স্বায়ত্বশাসিত সংস্থা করার প্রস্তাব করেছিল। বিস্তারিত আলোচনা করে মন্ত্রিসভা বলেছে সংযুক্ত অধিদপ্তর হিসেবে কাজ করবে।”

প্রয়োজনে এ সংক্রান্ত আগের আদেশ ও নির্দেশগুলো হালনাগাদ করে বোর্ডের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।