চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব।
আটক যুবকের নাম মো. ইসমাইল। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর গ্রামের মো. ইসরাইলের ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অস্ত্র বেচাকেনার সময় ইসমাইলকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও দশটি গুলি উদ্ধার করা হয়।
সোমবার সকালে ইসমাইলকে অস্ত্রসহ শিবগঞ্জ থানায় দেওয়া হয়েছে।
