২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

নারায়ণগঞ্জে বিস্ফোরকসহ গ্রেপ্তার সন্দেহভাজন চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 10:27 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

এরা হলেন- নাদিম, ওমর, সালাউদ্দিন ও রফিক।

রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে হাজির করে পুলিশ তাদের সাত দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশ জানিয়েছে, গত ২৫ অক্টোবর এই চার জনকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর তারা নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন শেখ রহমাতুল্লাহ সাজিদ ওরফে মাসুমের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে কীনা তা খতিয়ে দেখতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।