২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানীতে ভর্তি পরীক্ষা ২৯, ৩০ নভেম্বর

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি পরীক্ষা হবে ২৯ ও ৩০ নভেম্বর।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সামছুল আলম  জানান, ২৯ নভেম্বর এ ও বি ইউনিট এবং ৩০ নভেম্বর সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠত হবে।

চলতি শিক্ষাবর্ষে  চারটি ইউনিটে ৭৭২টি আসনের বিপরীতে আবেদন  জমা পড়েছে  ৫০ হাজার ৪ ৫৭টি।

তিনি আরও জানান, এ ইউনিটে ১৬৫টি আসনের জন্য ১৭ হাজার ৬৭ জন, বি ইউনিটের ২৮০টি আসনের জন্য ২১ হাজার ৪ ৭৭ জন, সি ইউনিটের ২১৭টি আসনের জন্য ৫ হাজার ৯৪৫ জন এবং ডি ইউনিটের ১১০টি আসনের জন্য ৫ হাজার ৯৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।

সেই হিসাবে এবার ভর্তিযুদ্ধে প্রতি আসনের জন্য ৬৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd তে আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।