ইয়াবা উদ্ধার, ২ মিয়ানমার নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
আটকরা হলেন মিয়ানমারের আকিয়াব মংডু এলাকার প্রয়াতত মুহাম্মদ কবিরের ছেলে আয়াজ উদ্দিন (২২) ও তাজর মুল্লুকের ছেলে জহির আহমদ (৪০)।
টেকনাফে বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, সকাল ৮টার দিকে পৌরসভার চৌধুরী পাড়ায় নাফ নদীর মোহনার আড়াই নম্বর স্লুইচ গেট এলাকায় অভিযান চালায় বিজিবি।
"অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।"
আটকদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
