২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগপত্রে মেয়র,  কাউন্সিলরদের প্রতিবাদ কর্মসূচি

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন কাউন্সিলররা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 05:29 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

রোববার দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এ কর্মসূচি ঘোষণা করে জানান, আগামীকাল সোমবার থেকে ২ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচিগুলো পালন করা হবে।

কাউন্সিলরদের কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, গণসাক্ষর অভিযান, কর্মবিরতি পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও নগর ভবন প্রাঙ্গণে গণ সমাবেশ।

ফরহাদ চৌধুরী শামীম আরও বলেন,  একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে কিবরিয়া হত্যার সম্পূরক চার্জশিটে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করেছে, যা দুঃখজনক ব্যাপার।

তিনি কিবরিয়া হত্যার মামলার অভিযোগপত্র থেকে আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর দিনার খান হাসু, রসালেহ আহমদ, সৈয়দ মিসবাহ, তৌফিকুল হাদি, রেজওয়ান আহমদ,  রাজিক মিয়া, হাসানুল হক উজ্জ্বল,  আব্দুল মুহিত দিদার, রোকশানা বেগম শাহনাজ প্রমুখ।