মানিকগঞ্জে শিশু ধর্ষণ, যুবক আটক
মানিকগঞ্জ সদর উপজেলায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
শিশুটির বাবা বলেন, শনিবার আরিফ মিয়া তার খালার বাড়ি বেড়াতে আসে। রোববার সকাল ৮টার দিকে মেয়েকে একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে আরিফ। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এলে আরিফ পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।
“পরে তাকে আটক করে এলাকাবাসী পিটুনি দেয়। সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে আরিফকে আটক করে এবং মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।”
সদর থানার উপ পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মেয়েটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
