২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের অপমানে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

মুন্সীগঞ্জ সদরে বখাটের উত্ত্যক্তের কারণে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 04:46 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

রোববার কাটাখালী এলাকায় এ ঘটনায় মৃত শারমিন সুলতানা মুন্সীগঞ্জ এভিজেএম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে কাটাখালী এলাকার সৌদি আরব প্রবাসী আব্দুর রউফের মেয়ে।

শারমিনের মা রহিমা বেগম বলেন, এলাকার শফি দেওয়ানের ছেলে অনিক মিয়া (২১)  স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে শারমিনকে উত্ত্যক্ত করে আসছে। রোববার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় আবার উত্ত্যক্ত করে। বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

“আমার মেয়ে হত্যার বিচার চাই,” বলেন তিনি।

সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনও অনিককে গ্রেপ্তার করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।