২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীর খালে নারীর লাশ

ঝালকাঠীর নলছিটি উপজেলায় খাল থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 01:18 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নলছিটি থানার ওসি আবুল খায়ের জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বাউমহল খালে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি বলেন, “তার পরনে কালো সেলোয়ার কামিজ ছিল। দুদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশটি রোববার সকালে ঝালকাঠী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।