নিউ ইয়র্কে কনস্যুলেট জেনারেল দপ্তরের ঠিকানা পরিবর্তন হচ্ছে
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তরের ঠিকানা পরিবর্তন হচ্ছে।
শুক্রবার নিউ ইয়র্ক কনস্যুলেট জেনারেলের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে দপ্তরের কার্যক্রমের জন্য নতুন ঠিকানাটি ব্যবহার করা হবে।
নতুন ঠিকানাটি হলো, ৩৪-১৮ নর্দার্ন বুলেভার্ড (গ্রাউন্ড ফ্লোর), লং আইল্যান্ড সিটি, কুইন্স, নিউ ইয়র্ক-১১১০১।
আর ১ ডিসেম্বর থেকে ২১২-৫৯৯-৬৭৬৭, ২১২-৫৯৯-৬৮৫০ ও ৬৪৬-৬৪৫-৭২৪২ নম্রটি কনস্যুলেট জেনারেলের দপ্তরের ফোন নম্বর হিসাবে ব্যবহৃত হবে। নতুন এ দপ্তরের ফ্যাক্স নম্বর হচ্ছে, ২১২-৬৮২-৯২১১।
